(ABNA24.com) ইয়েমেন সৌদি আরবের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ আসিরের কিং খালিদ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা করেছে। ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ বাহিনীর সহায়তায় এ হামলা চালানো হয়েছে।
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনে তৈরি কাসেফ-২কে চালকহীন বিমান দিয়ে এ হামলা করা হয়েছে। বিমান ঘাঁটিটি আসির প্রদেশের খামিস মুশাইত নগরীর কাছে অবস্থিত।
গত ৪৮ ঘণ্টায় ইয়েমেনে ৩৬ দফা সৌদি বিমান হামালার জবাবে এ হামলা চালানো হয় বলেও জানান তিনি। এদিকে আজ ইয়েমেনি গোলন্দাজ বাহিনীর হামলায় সীমান্তপথ আত-তেওয়ালের কাছে বেশ কয়েকজন সৌদি সেনা হতাহত হওয়ার খবরও পাওয়া গেছে।#
/129
১৪ আগস্ট ২০১৯ - ০৬:৩৪
News ID: 968749
ইয়েমেন সৌদি আরবের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ আসিরের কিং খালিদ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা করেছে। ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ বাহিনীর সহায়তায় এ হামলা চালানো হয়েছে।